শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

উজানির মাহফিল শুরু হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2দিদার শফিক: আজ বৃহস্পতিবার  চাঁদপুরস্থ কচুয়া থানাধীন কারি ইবরাহিম রহ. প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া উজানি মাদ্রাসার বার্ষিক মাহফিল শুরু হয়েছে।

৫ ও ৬জানুয়ারি ২দিন ব্যাপী বার্ষিক মাহফিলের আজ প্রথম দিন ।

বাদ মাগরিব উজানির পীর মাওলানা আশেকে এলাহির স্বাগত বক্তব্য ও আত্মশুদ্ধিমূলক বয়ানের মধ্যদিয়ে প্রথম দিনের মাহফিল আনুষ্ঠানিকভাবে শুরু হয়।জানা যায়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার-হাজার ধর্মপ্রাণ মুসলিমের সমাগম হয়েছে মাহফিলের মাঠে।

মাহফিলের মাঠ থেকে মাওলানা উবায়দুল্লাহ জানান,এখন উজানির পীর মাওলানা আশেকে এলাহি মাহফিলে সমাগত শ্রোতাদের নিয়ে জিকির করছেন। আলোচনার ফাঁকে-ফাঁকে আল্লাহর জিকিরের প্রতি উৎসাহ প্রদান করছেন। আজকের  আলোচকদের মধ্যে সিলেটের প্রখ্যাত আলেমে দীন  মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জীও আছেন বলে জানা গেছে।

সঠিক ধারায় বাংলাদেশের আত্মশুদ্ধিমূলক ইসলামি সম্মেলনগুলোর মধ্যে একটি অন্যতম সম্মেলন উজানির মাহফিল।আল্লাহ ও রাসুলের সাথে সম্পর্ক গড়ার পথ ও পন্থার নির্দেশনামূলক আলোচনার মাধ্যমে প্রতিবছর হাজারও মানুষ ধর্মের মর্মবাণী উপলব্ধি করতে সক্ষম হয় এ মাহফিলের মাধ্যমে । তাই সর্বস্তরের মানুষের কাছে উজানির মাহফিলের গুরুত্ব রয়েছে। আজ রাত ৯:৩০ পর্যন্ত মাহফিল চলবে বলে জানা গেছে। আগামীকাল বাদ আসর থেকে দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হবে।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ