বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইসলামের বিরুদ্ধে নানা ধরনের ফিতনা-ফ্যাসাদ সৃষ্টি করা হচ্ছে: আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shane_risalat2

আওয়ার ইসলাম: আজ ৬ জানুয়ারি শুক্রবার বাদ জুমা থেকে চট্টগ্রাম লালদীঘি ময়দানে হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত দু’দিন-ব্যাপী শা’নে রেসালত সম্মেলনে প্রথম দিবসে প্রধান অতিথির ভাষণে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, দারুল উলুম হাটহাজারীর মুহতামিম, শায়খুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী বলেছেন, বর্তমান জমানায় ইসলাম ও মুসলমান পরিচয় দিয়ে বাস করা কঠিন হয়ে পড়েছে। ঈমান-আক্বিদা বিনষ্ট করার বহুমুখী চক্রান্ত চলছে। ইসলামের বিরুদ্ধে নানা ধরনের ফিতনা-ফ্যাসাদ সৃষ্টি করা হচ্ছে। আল্লাহ ও তাঁর রাসূলের শানে বেয়াদবি করা হচ্ছে। কোরআন ও সুন্নাহ'র বিরুদ্ধে কটূক্তি করা হচ্ছে। সাস্কৃতিকগ্রাসন দ্বারা আমাদের সন্তান-সন্ততিদের চরিত্র নষ্ট করা হচ্ছে। দুর্নীতি-সুদ-ঘুষ-ব্যাভিচার সমাজে মহামারী আকার ধারণ করেছে। মানুষের জীবন থেকে নৈতিকতা ও মূল্যবোধ এবং খোদাভীতি বিলুপ্ত হয়ে যাচ্ছে। এহেন নাজুক মূহূর্তে মানুষের অন্তরে মহান আল্লাহ ও তাঁর রাসূল সা.-এর মহব্বত ও ভালোবাসা সৃষ্টির মাধ্যমে সমাজে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

আল্লামা শাহ আহমদ শফী বলেন, মুসলমানরা নিজের মাতা, পিতা, স্ত্রী, সন্তান, প্রিয়জন এমনকি নিজের জীবনের চাইতেও মহানবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সা. কে বেশি ভালোবাসেন। স্বয়ং বিশ্বনবী হাদিসে ইরশাদ করেছেন, তোমরা যে পর্যন্ত মাতা-পিতা, সন্তান-সন্ততি সর্বোপরি পৃথিবীর সকল মানুষের তুলনায় আমাকে অধিক ভালো না বাসবে সে পর্যন্ত মু’মিন হতে পারবে না। নবীপ্রেম ঈমানদার হওয়ার পূর্বশর্ত। মহান আল্লাহ পবিত্র কুরআনে দ্ব্যর্থহীন ভাষায় রাসূলের সম্মান ও মর্যাদাকে সমুন্নত করার ঘোষণা দিয়েছেন। যেখানেই আল্লাহর নাম উলে­খ হয়েছে সেখানেই পাশাপাশি রাসুলের নাম সমহিমায় স্থান পেয়েছে। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবসন্তান, মানবতার মুক্তির দূত এবং উন্নত চরিত্র ও উত্তম আদর্শের শীর্ষস্থানে অধিষ্ঠিত।

আল্লামা আহমদ শফী বলেন, সিরাতুল মুস্তাকিমের পথ ছাড়া আল­াহর সন্তুষ্টি অর্জন সম্ভব নয়। মহান আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্যের মাধ্যমে তাগুতি ও কুফরী শক্তির মোকাবেলা করতে হবে। শিরক-বিদাআত মুসলমানদের ঈমান-আমলকে ধà§