সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

press-breifing_08-012017আওয়ার ইসলাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর নবনির্বাচিত চেয়ারম্যান আরাস্তু খান ৮ জানুয়ারি ২০১৭, রবিবার ইসলামী ব্যাংক টাওয়ারে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে আনুষ্ঠানিক মতবিনিময় করেন।

ব্যাংকের ভাইস চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, অডিট কমিটির চেয়ারম্যান ড. মো. জিল্লুর রহমান, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. আবদুল মাবুদ, পিপিএম, পরিচালক প্রফেসর ড. কাজী শহীদুল আলম ও ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব-উল-আলমসহ উর্ধ্বতন নির্বাহীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে আরাস্তু খান বলেন, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের অকুণ্ঠ বিশ্বাস, আস্থা ও ভালবাসার কারণে ইসলামী ব্যাংক সফলতা লাভ করেছে। দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার প্রথম সুদমুক্ত এই ব্যাংকের অভাবনীয় সাফল্য প্রমাণ করেছে শরী’আহভিত্তিক ব্যাংকিং পদ্ধতি প্রচলন করা সম্ভব। দেশে-বিদেশে এই মডেল গত ৩৪ বছর যাবৎ বিভিন্ন শরিয়াহভিত্তিক ব্যাংক স্থাপনের মাধ্যমে এর বাস্তবতা দৃশ্যমান হয়েছে।

তিনি বলেন, ব্যাংক পরিচালনার ক্ষেত্রে ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক নীতিমালা ও ইসলামী শরিআহ’র সকল বিধিবিধান কঠোরভাবে পরিপালন করা হবে। এ ক্ষেত্রে ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠানিক লক্ষ্য ও উদ্দেশ্য সর্বদা অটুট রাখা হবে। তিনি বলেন, বিষয়টি গ্রাহক, শেয়ারহোল্ডার ও দেশবাসীকে আপনাদের মাধ্যমে পরিস্কারভাবে অবগত করতে চাই।

তিনি বলেন, ইসলামী ব্যাংকের আমানত গ্রহণ, অর্থায়ন সেবা ও বিনিয়োগসহ সকল কার্যক্রম শরীআহ মোতাবেক সুদবিহীন এবং লাভ ক্ষতির ভিত্তিতেই পরিচালিত হবে। নিরাপদ ও কল্যাণমুখী খাতে এ ব্যাংকের বিনিয়োগ আরও স¤প্রসারণ করা হবে।

তিনি বলেন, এ ব্যাংক শিক্ষা, স্বাস্থ্যসহ আর্ত মানবতা ও দুস্থ জনগোষ্ঠীর সেবায় সিএসআর কার্যক্রম পরিচালনা করবে। গ্রাহকদের আমানত সংরক্ষণসহ কর্মকর্তা কর্মচারীদের সুযোগ সুবিধার প্রতি আরও বেশি মনযোগ দেয়া হবে ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ