সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ইসলামী ব্যাংকের নতুন এমডি আবদুল হামিদ মিঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ibbl_new_mdআওয়ার ইসলাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আবদুল হামিদ মিঞা।

গত ৫ জানুয়ারি (বৃহস্পতিবার) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরস সভায় মনোনয়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক তার এ নিয়োগ অনুমোদন করে।

মো. আবদুল হামিদ মিঞা এর আগে ইউনিয়ন ব্যাংক, রূপালী ব্যাংক ও শিল্প ব্যাংকে (বর্তমানে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক) ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটে গবেষণা কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ টি বোর্ড, বাংলাদেশ কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক ও অগ্রণী ব্যাংকে বিভিন্ন পদমর্যাদায় দায়িত্ব পালন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স এবং যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন অর্থনীতিতে এমএসসি ডিগ্রি অর্জন করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ