রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ

আজ ওবামার বিদায়ী ভাষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

obamaআওয়ার ইসসলাম:মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আজ মঙ্গলবার শিকাগোতে বিদায়ী ভাষণ দেবেন। টানা দুই মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকার পর আগামী ২০ জানুয়ারি তিনি বিদায় নিচ্ছেন।

নতুন প্রেসিডেন্ট হিসেবে ওইদিন শপথ নেবেন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ওবামার ভাষণ শুনতে শিকাগোতে আগ্রহী মানুষের সংখ্যা বাড়ছে। কিন্তু টিকিটের অভাবে সেই সুযোগ সবার হচ্ছে না।

শিকাগো ট্রিবিউন জানায়, টিকিট পেতে শনিবার ভোরে অনেকে কাউন্টারে এসে উপস্থিত হন। তারপরও টিকিট না পেয়ে মনক্ষুন্ন হয়ে বাড়ি ফিরে যান। শীতের তীব্রতা উপক্ষে করে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের বক্তব্য ছিল, তারা প্রেসিডেন্ট ওবামার কাছ থেকে আশার বার্তা শুনতে চান। প্রথম দিকে টিকিট ফ্রি করা হয়েছিল। যে আগে আসবেন তাকেই টিকিট দেওয়া হবে। জনপ্রতি একটি টিকিটই নির্ধারিত ছিল। কিন্তু মানুষের ভিড় এত বেশি ছিল যে একটি টিকিট দশ হাজার ডলারেও বিক্রি হয়। ভোর চারটায় এসে অনেকে উপস্থিত হন। যদিও হোয়াইট হাউস ঘোষণা দিয়েছিল সকাল ৬ টার আগে আসলে টিকিট পাওয়া যাবে না।
ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ