শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

ইবি'র ‘মুসলিম বিধান’ বদলে হচ্ছে ‘আইন বিভাগ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

islami_univercityকুষ্টিয়া: ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার অনুষদীয় সভায় নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে

জানা যায়, ইবির ‘আইন ও মুসলিম বিধান’ বিভাগের নাম থেকে ‘মুসলিম বিধান’ অংশটুকু বাদ দেওয়া হচ্ছে। সেটি বদলে নতুন নাম হতে যাচ্ছে ‘আইন বিভাগ’। নতুন নাম টি ইতোমধ্যে বিভাগীয় সভায় অনুমোদন পেয়েছে।

সম্প্রতি আইন ও মুসলিম বিধান বিভাগের একাডেমিক কমিটির সভায় বিভাগের নাম পরিবর্তনের বিষয়কে আলোচ্য সূচির অন্তর্ভূক্ত করা হয়। সভায় উপস্থি এক শিক্ষক বলেন, ওই সভায় এক শিক্ষক বিভাগের নামের মধ্যে ‘মুসলিম বিধান’ শব্দটি নিয়ে আপত্তি জানান।

বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন সময়ে এই বিভাগের নাম ছিল ‘আল-কানুন আশ শরিয়াহ।’ পরবর্তিতে তা পরিবর্তন করে ‘আইন ও মুসলিম বিধান’ রাখা হয়।

আইন ও মুসলিম বিধান বিভাগের সভাপতি প্রফেসর ড. জহিরুল ইসলাম বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা মুসলিম বিধান নামের কারণে বিভিন্ন চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। বিভাগের নামের সাথে আলাদা মুসলিম বিধান নাম থাকার কারণে একে বিশেষায়িত আইন হিসেবে উল্লেখ করা হয়। যার কারণে আমরা এর পরিবর্তন আনার চেষ্টা করছি।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ