মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

বুরুঙ্গা ইউনিয়নে জেএসসি জেডিসি’র কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

isha_burungaআওয়ার ইসলাম: ১২ জানুয়ারি বৃহস্পতিবার, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়ন শাখার উদ্যোগে ২০১৬ সালের জেএসসি ও জেডিসি পরিক্ষায় উত্তির্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার দিয়েছে।

শাখা সভাপতি মুহা. ইমরান হুসাইন চৌধুরী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা. আখলাক হুসাইন এর পরিচালনায় বুরুঙ্গাবাজারস্থ মা কমিউনিটি সেন্টারে বেলা ২টায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠান।

এতে বক্তারা উপস্থিত ছাত্রদের সামনে ছাত্র সমাজের করণীয়, উজ্জ্বল ভবিষ্যৎ গড়া এবং আগামী দিনে দেশ ও জাতির জন্য মানসিকতা তৈরির জন্য গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইশা ছাত্র আন্দোলন সিলেট জেলা সহ সভাপতি ছাত্র নেতা মুহাম্মদ ইমরান আহমদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঐতিহ্যবাহী সিলেট মদনমোহন কলেজ বিশ্ববিদ্যালয়ের বেধাবী ছাত্র, সিলেট জেলা ইশা ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবু তাহের মিসবাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা সদস্য সচিব মাওলানা রাশিদুল হক চৌধুরী বজলু, বুরুঙ্গা ইকবাল আহমদ কলেজ এর শিক্ষক জনাব সিকান্দার আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ওসমানীনগর উপজেলা সহ সভাপতি মুফতি ফখরুদ্দিন খান, অর্থ সম্পাদক মাওলানা ইয়াহইয়া মাহমুদ, বিশিষ্ট সমাজ সেবক হাফিজ সাইদুর রাহমান চৌধুরী, ইশা ছাত্র আন্দোলন বালাগঞ্জ উপজেলা সভাপতি মাহফুজ আহমদ মাহি,ওসমানীনগর উপজেলা সাধারণ সম্পাদক আহমদ উল্লাহ আনসারী, ইশা ছাত্র আন্দোলন - গোয়ালা বাজার ইউ,পি সভাপতি মুহা. আজিজুর রাহমান মাসুম, উমরপুর ইউ, পি শাখার সভাপতি বদরুল ইসলাম, বুরুঙ্গা ইউ, পি শাখার সহ সভাপতি জিল্লুর রহমান-সহ বরেণ্য শিক্ষাবিদগন

অনুষ্ঠানে জেএসসি জেডিসি উত্তীর্ণ প্রায় দেড়শত ছাত্রদেরকে সংবর্ধনা ও পুরস্কার দেয়া হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ