বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

তাবলিগের প্রসিদ্ধ চার কিতাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাবলিগ জামাতে তালিমের তালিকায় রয়েছে কয়েকটি বই। প্রতিদিন মসজিদগুলোতে কিংবা বাসাবাড়িতে লাখ-লাখ মানুষ পড়ে থাকেন বইগুলো। সম্মিলিত তালিম হয় কয়েকটি ফজর, জোহর ও এশার নামাজের পর। এতে সাধারণ মানুষের ব্যাপক উন্নতি সাধন হয়ে থাকে। তাবলিগ জামাতের প্রসিদ্ধ এমন চারটি কিতাব সম্পর্কে লিখেছেন দিদার শফিক

ফাজায়েলে  আমল

‘ফাজায়েলে আমল’ তাবলিগ জামাতের লোকেদের মধ্যে অধিক পরিচিত ও ব্যাপক পঠিত একটি বই। নামাজ, রোজা , হজ, জাকাত জিকির, কুরআন তেলাওয়াতের ফজিলত ও সাহাবিদের জীবনীর সমন্বয়ে রচিত বইটি।

তাবলিগী মেহনতে অংশগ্রহণকারীদের তালিম-তরবীয়তের জন্য তাবলিগের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস রহ. উপর্যুক্ত বিষয়গুলোর সমন্বয়ে একটি বই রচনার তীব্র প্রয়োজনীয়তা অনুভব করেন। ফলে তিনি ভাতিজা শায়খুল হাদিস হযরত মাওলানা যাকারিয়াকে রহ. এরকম বই লেখার জন্য নির্দেশ প্রদান করেন।

তিনি ফাজায়েলে তাবলিগ, ফাজায়েলে নামাজ, ফাজায়েলে জিকির, ফাজায়েলে কুরআন ইত্যাদি বিষয়ে খন্ড খন্ড কিতাব লেখেন।

পরবর্তীতে উক্ত খণ্ড কিতাবগুলির সমন্বিতরূপই হল ‘ফাজায়েলে আমল ’। বইটিতে হাদিসের আলোকে আমলের প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে। হাদিসের মর্ম ও আমলের ফায়দা  টীকা-টিপ্পনীর মাধ্যমে সহজ  ও বোধগম্য করে পেশ করা হয়েছে বইটিতে।

তাবলিগের মেহনতের সাথে জড়িত সকলেই নিজ নিজ বাসায় পরিবারের সদস্যদের নিয়ে এবং মসজিদে নিয়মিত ফাজায়েলে আমল কিতাবের তালিম করেন। যারা তাবলিগে ৩ দিন, ৪০ দিন (একচিল্লা), ১২০ দিন (৩ চিল্লা) বা ১ বছরের জন্য ব্যক্তিগত খরচে জামাতে বের হন, তারাও প্রতিদিন এই কিতাব থেকে তালিম গ্রহণ করেন।

এই তালিমের কারণে ঘরের মুসলমান মহিলা ও শিশুরা নিয়মিত নামাজ আদায় করছেন। এতে সমাজে ব্যাপক ইতিবাচক প্রভাব পড়েছে। বইটি পাঠের প্রতিক্রিয়ায়  আল্লাহর হুকুম মেনে চলার আগ্রহ তৈরি হয়েছে।

মুন্তাখাবে হাদিস

মুন্তাখাব হাদিস চয়নকৃত হাদিসের সংকলন। হাদিসের বিশাল ভান্ডার থেকে তাবলিগ জামাতের ছয় উসুলের ভিত্তিতে হাদিস সংকলন করা হয়েছে বইটিতে। উদ্দেশ্য  জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তা’আলার আদেশ ও মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর জীবনাদর্শ অনুযায়ী চলা এবং কর্মীদের মধ্যে এ সকল গুণাবলী সৃষ্টি করা।