শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিশুদের আদর্শ নাগরিক বানাতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম এ মান্নান, ফুলপুর থেকে

fulpur14ময়মনসিংহ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আছমা উল হোসনা শিমুল বলেছেন, ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি শনিবার ফুলপুর উপজেলার ডিগ্রি কলেজ রোডস্থ এক্সিলেন্ট স্কুল অ্যান্ড মাদ্রাসায় আকস্মিক পরিদর্শনে এসে ছাত্রদের উদ্দেশ্যে এ কথা বলেন।

তিনি আরও বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই আগামী দিন রাষ্ট্র ও সমাজ পরিচালনা করবে। তাই তাদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে না পারলে জাতি ক্ষতিগ্রস্ত হবে। ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী মানুষ তৈরি ব্যতিত আদর্শ সমাজ গঠন সম্ভব নয়। প্রচলিত শিক্ষার পাশাপাশি ছাত্রদেরকে ধর্মীয় মূল্যবোধও শিক্ষা দিতে হবে।

ফুলপুর এক্সিলেন্ট স্কুল অ্যান্ড মাদ্রাসা সেরকমই একটি শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখ করে তিনি বলেন, প্রতিষ্ঠানটির উত্তরোত্তর উন্নয়নের জন্য সকলেরই এগিয়ে আসা উচিৎ। তিনি জেলা পরিষদ থেকে প্রতিষ্ঠানটির উন্নয়নের জন্য সম্ভব সব কিছুই করবেন বলেও আশ্বাস দেন।

এক্সিলেন্ট স্কুল অ্যান্ড মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, সাপ্তাহিক ফুলপুরের ভারপ্রাপ্ত সম্পাদক ফুলপুর সাংবাদিক সমিতির সভাপতি নুরুল আমিন, শিক্ষানুরাগী হযরত আলী প্রমুখ। মানপত্র পাঠ করেন, মুস্তাকীম বিন আব্দুল মান্নান।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ