শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

সাতক্ষীরায় ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

satkhira2সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক হাসিবুল হাসান ইমনের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের আমতলা বিলের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এই ঘটনায় ‍ বখতিয়ার রহমান বিপ্লব ও মোস্তাফিজুর রহমান মুরাদ নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

ইমন সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার শেখ লিটন হাসানের ছেলে ও খুলনা আজম খান কমার্স কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র।

সাতক্ষীরা সদর থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে ইমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার কাছে পাওয়া মোবাইলের সূত্র ধরে বিভিন্ন স্থানে ফোন করে তাকে সনাক্ত করা সম্ভব হয়েছে। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যার পর তার মরদেহ ঘেরে ফেলে রাখা হয়েছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বিপ্লব ও মুরাদ নামে তার দুই বন্ধুকে আটক করা হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ