
মাওলানা রশীদ আহমদ। ২০০৭ সালে আমেরিকায় গিয়েছিলেন। দেশটির নাগরিক হয়ে স্ত্রী ও তিন সন্তান নিয়ে সেখানেই বসবাস করছেন। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা ও সম্পাদনা করেন। সমাজসেবায় রাখছেন গুরুত্বপূর্ণ অবদান।তার সম্পাদনায় নিউইয়র্ক থেকে প্রকাশ হয় ইয়র্ক বাংলা নামের ম্যাগাজিন। ব্রুকলীনের বিএমএমসিসি ইসলামিক স্কুলের প্রিন্সিপাল। এছাড়াও নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের তিনি নির্বাহী সদস্য। রশীদ আহমদের গ্রামের বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাও মানাউরা গ্রামে। দীর্ঘদিন ধরে আমেরিকায় বসবাস করার ফলে সেখানকার সমাজ ও সংস্কৃতির সঙ্গে সখ্যতা গড়ে উঠেছে তার। পরিশ্রম করছেন মুসলিম উম্মাহর জন্য কিছু করার। আমেরিকার ৪৫ তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নানারকম গুঞ্জন চলছে সারা বিশ্বেই। আমেরিকতায় এ নিয়ে বর্তমান পরিস্থিতি কী এ সম্পর্কে তার সাক্ষাৎকারটি নিয়েছেন রোকন রাইয়ান।
আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে গতকাল শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার বিষয়ে যুক্তরাষ্ট্রের মুসলিম ও ইমিগ্র্যান্টদের এখনকার মনোভাব কী?
রশীদ আহমদ: আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুসলিম ও ইমিগ্র্যান্টবিরোধী বক্তব্য এবং পদক্ষেপ নেয়ার ঘোষণার পর থেকেই মুসলিম এবং ইমিগ্র্যান্ট কমিউনিটিতে এক ধরনের চাপা আতঙ্ক বিরাজ করছে৷ সেই আতঙ্ক দূর করতে এবং নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন বক্তব্যকে চ্যলেঞ্জ করে যুদ্ধ ঘোষণা করেছে নিউইয়র্কের শতাধিক মানবাধিকার সংগঠন৷ তারা নতুন প্রেসিডেন্টের বিভিন্ন বক্তব্যকে মানবাধিকার বিরোধী ও হিংসাত্মক উল্লেখ করে নিউইয়র্কের বিভিন্ন এলাকাকে হেইট ফ্রি জোন ঘোষণা করেছে৷
মুসলিম ইমিগ্র্যান্টরা মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্পের হিংসা জাতি, বর্ণ ও ধর্মে বিভক্তির বিরুদ্ধে। তাদের অনুভূতি এরকম যে আমরা ঘৃণা নয় ভালবাসায় বিশ্বাসী এবং সেই ভালবাসা দিয়ে আমরা একে অন্যকে প্রটেক্ট করবো। হেইট ফ্রি জোন ঘোষণাসহ বেশ কয়েকটি প্রতিবাদ সভাসহ অন্যান্য স্টেটের মতো নিউইয়র্কেও অনুষ্ঠিত হয়। মুà