শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

ট্রাম্পের আশ্বাসে ইসরাইলের আস্ফালন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trumpআওয়ার ইসলাম : নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনার্ল্ড ট্রাম্পের আশ্বাসে নতুন আস্ফালন দেখা দিয়েছে ইহুদি রাষ্ট্র ইসরাইলের কর্মকাণ্ডে।

শুক্রবার ক্ষমতা গ্রহণের দুদিন অতিবাহিত না হতেই নতুন করে বসতি স্থাপন শুরু করেছে ইসরাইল। পূর্ব জেরুজালেমের পৌর কর্তৃপক্ষ ৫৬০টি নতুন বসতি স্থাপনের অনুমতি দিয়েছে।

ফিলিস্তিন কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক মহল  এ অনুমতির তীব্র নিন্দা করেছে।

জেরুজালেমের পরিকল্পনা ও ভবন নির্মাণ কমিটির চেয়ারম্যান মেইর তুর্গম্যান ইসরায়েল রেডিওকে বলেন, ওবামা প্রশাসনের সময় ভবন নির্মাণের এ অনুমোদন স্থগিত ছিল; যা ইসরায়েলের বসতি স্থাপনকে সংকটাপন্ন করে তুলেছিল।

উল্লেখ্য, গত মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জেরুজালেমে ইসরায়েলের বসতি স্থাপনে নিন্দা প্রস্তাব পাশ হয়। প্রস্তাব পাশ হওয়ার পর ওবামা প্রশাসনের তীব্র নিন্দা করে ডোনাল্ড ট্রাম্প এবং সে আশ্বস্থ করে, খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। ট্রাম্পের আশ্বাসেই ইসরাইলের এ আস্ফালন বলে মন্তব্য করেছেন বিশ্লেষকগণ। ফলে তারা জাতিসংঘের এ প্রস্তাব উপেক্ষা করেই বসতি স্থাপনের অনুমোদন দিল।

সূত্র : আল জাজিরা

-এআরকে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ