শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

ঢাকায় আসছেন মাহমুদ আব্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

journalism_cors4আগামী ১ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ৩ দিনের এ সফরে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইউসুফ রামাদান সাংবাদিকদের এ তথ্য জানান।

সফরকালে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন তিনি। এছাড়া রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

ফিলিস্তিনি প্রেসিডেন্টের এ সফরকালে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। দুই দেশের সম্পর্ক আরও জোরদারসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে এ সফরে।

উল্লেখ্য, ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাতের পর মাহমুদ আব্বাসের এই সফর হবে ফিলিস্তিনের কোনো প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশ সফর। সর্বশেষ ১৯৯৭ সালে ঢাকায় এসেছিলেন ইয়াসির আরাফাত।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ