বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বালিকা আশ্রমের কবির হাতে একাডেমি পুরস্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন রাইয়ান

abu_hasan_shahriarচাঁদ গিয়েছিল বালিকা বিহারে
মন গিয়েছিল মনে
একখানা রাত ভোর হয়ে গেল
টেলিফোনে-টেলিফোনে

(বালিকা আশ্রম)

এমন অসংখ্য সুখপাঠ্য পঙতির জন্মদাতা কবি আবু হাসান শাহরিয়ার। কবিতায় যিনি তৈরি করেছেন নতুন স্রোত। আবার নাম যশ খ্যাতি মাড়িয়েছেন দু’পায়ে। দ্বিধাহীন কণ্ঠেই প্রচলকে ভেঙেছেন তিনি। সবাই যেখানে ভয়ে জড়োসড়ো তিনি সেখানে তৈরি করেন ‘মিডিয়া একুশ শতকে বড়লোকের বাড়ির পোষা কুকুরের’র মতো অসংখ্য পঙতি।

শক্তিমান এ কবি কবিতায় এ বছর বাংলা একাডেমির পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। আগামী ১ ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে প্রধানমন্ত্রীর হাত থেকে এ পদক গ্রহণ করবেন।

কবিতাই আবু হাসান শাহরিয়ারের মৌলিক বিষয়। তবে মেধা ও মননে অগ্রজ কবি অসংখ্য প্লাটফরম তৈরি করেছেন। সম্পাদনা করেছেন একাধিক জাতীয় সংবাদপত্র। সেখানেও তিনি সাফল্য পেয়েছেন। তৈরি করেছেন অসংখ্য শাহরিয়ার।

আবু হাসান শাহরিয়ারের প্রথম কাব্যগ্রন্থ ‘অন্তহীন মায়াবী ভ্রমণ’। প্রকাশিত হয় ১৯৮৬ সালে। প্রথম বইটিই তাকে বিপুল কবিখ্যাতি এনে দিয়েছে। এর আগে অবশ্য তার ছোটগল্প ও ছড়ার একটি বইও প্রকাশ পায়।

অন্তহীন মায়াবী যাত্রার পর একে একে প্রকাশ হয় অব্যর্থ আঙুল (১৯৯০); তোমার কাছে যাই না তবে যাব (১৯৯৬); একলব্যের পুনরুত্থান (১৯৯৯); নিরন্তরের ষষ্ঠীপদী (১৯৯৯); এ বছর পাখিবন্যা হবে (২০০০); ফিরে আসা হরপ্পার চাঁদ (২০০১); হাটে গেছে জড়বস্তুবাদ (২০০৩); সে থাকে বিস্তর মনে বিশদ পরানে (২০০৪); প্রেমের কবিতা (২০০৪); বালিকা আশ্রম (২০০৫)।

সবগুলোতেই কাব্যের অনন্য মুনশিয়ানা দেখিয়েছেন আবু হাসান শাহরিয়ার।

বড়দের পাশাপাশি তিনি ছোটদের জন্যও লিখেছেন। তার ইংরেজি কবিতা ‘The Tyger’ ইংলিশ মিডিয়াম স্কুলের শিশুদের পাঠ্য। লিখেছেন কিশোর কবিতাও। পায়ে নুপুর, ভরদুপুরে অনেকদূরে, আয়রে আমার ছেলেবেলা তার অনন্য তিনটি কিশোর কবিতার বই। গল্পেও পটু শাহরিয়ার। সেই সাফল্যও দেখিয়েছেন ১৯৮১ তে প্রকাশিত আসমানী সাবানে।

আবু হাসান শাহরিয়ার নিজেকে সৎ মানুষ হিসেবে তুলে ধরেছেন পাঠকের সামনে। সবাই যখন আত্মজীবনী লেখে তিনি তখন সমাত্মজীবনী লেখেছেন অবলিলায়। বলেছেন নিজের ও বন্ধুদের কথা। তার হাতে আছে পাঠক পাগল করা গদ্য। নৈ:শব্দের ডাকঘরে তিনি মৃণালবসু চৌধুরীর সঙ্গে চিঠিতে সেই