মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মিরসরাইয়ে ছাত্রলীগ নেতার আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fashi_hottaচট্টগ্রামের মিরসরাইয়ে আব্দুর রশিদ (২৭) নামে এক ছাত্রলীগ নেতা আত্মহত্যা করেছেন।

বুধবার সকালে উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের উত্তর সাহেরখালীর মোল্লাপাড়ার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে রাতের কোনো এক সময় আত্মহত্যা করেন তিনি।

চার নম্বর মোল্লাপাড়া ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ওই এলাকার মৃত আব্দুল হাই মিস্ত্রির ছেলে। তিনি পরে সাউথ আফ্রিকা চলে যান।

সাহেরখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী জানান, গত বছরের রমজানের সময় সাউথ আফ্রিকা থেকে ছুটিতে বাড়িতে আসেন আব্দুর রশিদ। পরে তিনি সাউথ আফ্রিকার স্থানীয় এক ব্যবসায়ীক পার্টনারের সঙ্গে আমেরিকা যাওয়ার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী আব্দুর রশিদ তাকে ২০ লাখ টাকাও দেন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ভিসা না আসায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

মঙ্গলবার দিনগত রাতের কোনো এক সময় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। সকালে ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের লোকজন জানালা দিয়ে তাকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ