মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

এবার ইরানে মার্কিনিরা নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohaniযুক্তরাষ্ট্রে ইরানসহ সাত দেশের শরণার্থীদের নিষেধাজ্ঞায় চটেছে ইরান। ওই নিষেধাজ্ঞা না ওঠা পর্যন্ত কোনো মার্কিনিকে ইরানে ঢুকতে দেয়া হবে না বলে ঘোষণা দেয়া হয়েছে।

শনিবার তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র যতদিন না তাদের অপমানকর ও অপরাধমূলক নিষেধাজ্ঞা তুলে না নেবে, ততদিন কোনো মার্কিন নাগরিক ইরানে প্রবেশ করতে পারবে না। খবর ইন্ডিপেন্ডেন্টের।

ইরানিয়ান কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের চরমপন্থার বিরুদ্ধে নিজেদের সিদ্ধান্তকে 'বড় উপহার' বলে মন্তব্য করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের সাত দিনের মধ্যেই সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন।

তার আদেশ অনুযায়ী ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়ামেনের অধিবাসীরা আগামী ৩ মাস যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা পাবেন না।

পাশাপাশি ওই সাত দেশের অধিবাসী আগামী ৪ মাস দেশটির অভিবাসী আবেদনের বাইরে থাকবে।

শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ