সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ট্রাম্পের প্রতিবাদে ১০ হাজার শরণার্থীকে চাকরি দেবে স্টারবাকস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

starbucksআওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের শরণার্থী নিষিদ্ধের প্রতিবাদে ১০ হাজার শরণার্থীকে চাকরি দেবে আমেরিকার আন্তর্জাতিক কফি-চেইন স্টারবাকস।

রবিবার স্টারবাকস-এর চেয়ারম্যান হোওয়ার্ড স্কালটজ জানিয়েছেন, আগামী পাঁচ বছরে এই সংস্থা ১০ হাজার শরণার্থীকে কাজ দেবে।

সংস্থার ওয়েবসাইটে একটি চিঠিতে হোওয়ার্ড স্কালটজ লেকেন, ‘আজ খুবই চিন্তা এবং দুঃখের সঙ্গে এই চিঠি লিখছি। আমেরিকার এমন একটি সময় উপস্থিত হয়েছে যেখানে দেশের নীতিচেতনা এবং বিবেকের উপর প্রশ্ন উঠেছে। সন্দেহ তৈরি হচ্ছে আদৌ এই দেশের স্বপ্ন আগামী দিনে সফল হবে কি না তা নিয়ে। আমি যোগাযোগ রেখেছি সেই সব কর্মীর সঙ্গে যাঁদের মনে এখন ভিড় করেছে নানা প্রশ্ন ও সংশয়। যাঁদের উপর বিরূপ প্রভাব পড়তে পারে প্রেসিডেন্ট ট্রাম্পের নয়া নীতির।’

তিনি স্পষ্ট জানান দিয়েছেন বিশ্বের যে ৭৫টি দেশে স্টারবাকস রয়েছে, সেখানে তিনি শরণার্থীদের কাজ দেওয়ার ক্ষেত্রে কখনওই পিছিয়ে আসবেন না।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ