শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

হাফিজ সাঈদ গৃহবন্দি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hafiz-saidআওয়ার ইসলাম: নিষিদ্ধ ঘোষিত লস্কর ই তৈয়বার (এলইটি) প্রধান হাফিজ সাঈদকে গৃহবন্দি করা হয়েছে।

সোমবার লাহোরের চৌবুর্জি এলাকার জামিয়া আল কাদসিয়া মসজিদ থেকে প্রথমে তাকে গ্রেপ্তার করা হয়, সেখান থেকে তার নিজ বাড়িতে নিয়ে তাকে বন্দি করে রাখা হবে বলে জানিয়েছেন পাকিস্তানি কর্মকর্তারা। খবর ডনের

২০০৮ সালে মুম্বাই হামলার প্রধান পরিকল্পনাকারী হিসেবে সন্দেহভাজনদের একজন তিনি।

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে সাঈদকে গৃহবন্দি করা হচ্ছে। পাশাপাশি তার চার সহযোগীর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে ভয়াবহ ওই হামলায় ১৬৬ জন নিহত হয়েছিলেন। ওই হামলার সঙ্গে সাঈদের সম্পর্ক আছে বলে শুরু থেকেই দাবি করে আসছে ভারত। সাঈদকে ধরতে এক কোটি ডলার পুরস্কারও ঘোষণা করে রেখেছে যুক্তরাষ্ট্র।

তবে মুম্বাই হামলার সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ বরাবর অস্বীকার করে আসছেন তিনি।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ