শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

হিজাব পরায় লাঞ্ছিত জর্জিয়ার ছাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

asma_elhuniআওয়ার ইসলাম: হিজার পরায় লাঞ্ছিত হলেন আমেরিকার বিখ্যাত জর্জিয়া স্টেট ইউনিভার্সিটিরর এক ছাত্রী। আসমা ইলহুনি নামের ওই ছাত্রী জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক পর্যায়ের ছাত্রী।

এক আমেরিকান নাগরিকই তাকে লাঞ্ছিত করেন। আসমা নিজেও আমেরিকার নাগরিক।

৩৯ বছর বয়সী আসমা ইলহুনি বলেন, আমি কফি শপে গিয়ে ল্যাপটপে বসে কাজ করছিলাম। এ সময় ওই ব্যক্তি এসে কোনো কিছু না বলেই মোবাইলে আমার ছবি তোলা শুরু করেন।

আসমা বলেন, আমি লোকটিকে জিজ্ঞাসা করি, তুমি কি আমার ছবি তুলেছো? চলে যাওয়ার ভঙ্গিতে সে বলে, আমাকে তার ভালো লেগেছে। তাই ১১টি ছবি তুলেছে। বলেই হাসতে থাকে সে। আমি তার কাছ থেকে আমাকে করা ভিডিও টেপ ফেরত চাই। এরপরই তিনি চটে যান। আমাকে বলতে থাকেন, তুমি কি শ্বেতাঙ্গ? এরপর লোকটি আমার পাশে জোর করে বসার চেষ্টা করে এবং এক পর্যায়ে চিৎকার করে বলে ওঠে, তোমার কি গ্রিন কার্ড আছে? এ সময় সে আমাকে কয়েকবার ধাক্কাও দেয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রবেশে সাতটি মুসলিম দেশের নাগরিকদের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছেন নব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ