বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মাওলানা সা'দের নতুন রুজুনামা: দেওবন্দের সম্মিলিত সিদ্ধান্তে আংশিক গৃহীত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম
দেওবন্দ থেকে

[caption id="attachment_25344" align="alignright" width="416"]journalism_cors4 ফ্রি সময়গুলো কাজে লাগান, শিখে ফেলুন অনলাইন সাংবাদিকতা[/caption]

গতকাল (৩/২/২০১৭) দারুল উলুম দেওবন্দের ফতোয়া বিভাগের ওয়েবসাইটে একটি সম্মিলিত বিবৃতি/ফতোয়া প্রকাশ করা হয়েছে৷ সাথে সা'দ সাহেবের পক্ষ থেকে গত ৯ জানুয়ারি রুজুনামা আকারে পাঠানো একটি চিঠিও প্রকাশ করা হয়েছে৷ চিঠিতে সা'দ সাহেব দেওবন্দের ফতোয়ায় উত্থাপিত ৬টি বিষয়ের ৪টি উল্লেখ করেছেন৷ ৩টি থেকে নিঃশর্ত রুজু করেছেন৷ আর ১টির (হজরত মুসা {আ.}এর শানের খেলাফ বয়ানের ব্যাপারে) ক্ষেত্রে নিজস্ব দলিল পেশ করেছেন৷ যা দেওবন্দ ভুল বলে সাব্যস্ত করে তা প্রত্যাখ্যান করেছে৷ এ বিষয়ে আবারও রুজু করে ঘোষণা দিতে বলা হয়েছে ওই বিবৃতিতে৷

দেওবন্দের ওয়েবসাইটে প্রকাশিত ওই সম্মিলিত ফতোয়ায় বলা হয়েছে, “মাওলানা সা'দ সাহেবের কিছু বয়ানের আলোকে তার নিজস্ব ধ্যান-ধারণা ও চিন্তা-চেতনার ব্যাপারে দারুল উলুম দেওবন্দ তাদের সর্বসম্মত অবস্থান স্পষ্ট করে দিয়েছিলো৷ সেখানে বলা হয়েছিলো, 'তাহকিকে'র পর এটা প্রমাণিত হয়েছে যে সা'দ সাহেবের বয়ানের মধ্যে (কুরআন হাদিসের বিষয়ে) ভুল বা অগ্রহণযোগ্য ব্যাখ্যাসমূহ, ভুল দলিলসমূহ পেশ করা এবং মনগড়া তাফসির পরিলক্ষিত হয়েছে৷ আর কিছু কিছু কথায় নবীদের মোবারক শানের খেলাফ পাওয়া গিয়েছে৷ অপর দিকে এমন অনেক বিষয় রয়েছে যেখানে তিনি 'জমহুর উম্মত' ও 'এজমায়ে সালফে'র বাইরে চলে গিয়েছেন৷

যেহেতু সেই সম্মিলিত ফতোয়াটি সর্বত্র ব্যাপকভাবে প্রচারিত হয়েছে তাই সেগুলো পুনরায় উল্লেখ করার প্রয়োজন আছে বলে মনে হয় না৷”

“ইতোপূর্বে মাওলানা সা'দের পক্ষ থেকে একটি 'রুজুনামা'র নামে একটি চিঠি হস্তগত হয়েছিলো কিন্তু তাতে দেওবন্দ আস্বস্ত হতে পারে নি৷”

“পরে সা'দ সাহেবের পক্ষ থেকে গত ১০ রবিউস সানী ১৪৩৮তাং রুজুনামা আকারে একটি নতুন চিঠি হস্তগত হয়েছে৷ যদিও দেওবন্দ ওই চিঠির সমস্ত বিষয় ও ব্যাখ্যা