শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

গণধর্ষণের শিকার হয়েছে রোহিঙ্গা নারীরা: এইচআরডব্লিউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohigya womenআওয়ার ইসলাম : মিয়ানমারের রাখাইন রাজ্যে গত বছরের শেষ দিকে নিরাপত্তাবাহিনী রোহিঙ্গা কিশোরী ও নারীদের ধর্ষণের পাশাপাশি তাদের বিরুদ্ধে যৌন সহিসংতা চালিয়েছে দেশটির সরকারি বাহিনী। সোমবার নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

এ ঘটনায় জরুরি ভিত্তিতে একটি স্বাধীন, আন্তর্জাতিক তদন্তের অনুমোদন দিতে মিয়ানারের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এইচআরডব্লিউ।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৯ অক্টোবর থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত মিয়ানমারের মংডু জেলার অন্তত ৯টি গ্রামে ধর্ষণ, গণধর্ষণ, আগ্রাসীভাবে দেহ তল্লাশি ও যৌন হামলায় অংশ নেয় দেশটির সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশের সদস্যরা।

এতে বলা হয়, ২০১৬ সালের ৯ অক্টোবর মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের চৌকিতে রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলার পর দেশটির সামরিক বাহিনী রাখাইন রাজ্যে ধারাবাহিকভাবে বেশ কিছু 'পরিচ্ছনতা অভিযান' চালায়। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরুষ, নারী ও শিশুদের হত্যার পাশাপাশি সম্পদ লুট করে; পুড়িয়ে দেয় বাড়িঘরসহ অন্তত দেড় হাজার স্থাপনা। উদ্ভূত পরিস্থিতিতে ৬৯ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যায় এবং আরও প্রায় ২৩ হাজার রোহিঙ্গা মংডু জেলায় আশ্রয় নেয়।

প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গা নারী ও কিশোরীদের ওপর দেশটির সরকারি বাহিনীর চালানো যৌন সহিংসতাকে মোটেও এলোপাতাড়ি বা সুযোগসন্ধানী বলে মনে হয়নি, বরং একে 'সমন্বিত ও পদ্ধতিগত হামলা' বলেই মনে হয়েছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ