শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

এক হাজারেরও বেশি রোহিঙ্গাকে হত্যা করেছে সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohinga22মিয়ানমারের রাখাইনে চলা বর্বর হামলায় এক হাজারেরও বেশি রোহিঙ্গা মুসলিমকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী।

রাখাইনের সহিংসতা থেকে পালিয়ে আসা শরর্ণাথী ইস্যুতে কাজ করা জাতিসংঘের দুই জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বুধবার বার্তাসংস্থা রয়টার্স এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাখাইনের হত্যাকাণ্ড নিয়ে আগে যে পরিসংখ্যান প্রকাশিত হয়েছিল; রোহিঙ্গাদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীর কঠোর অভিযানে হতাহতের পরিমাণ সেই পরিসংখ্যানকে ছাড়িয়ে গেছে।

জাতিসংঘের পৃথক দুটি সংস্থার ওই কর্মকর্তারা বাংলাদেশে কাজ করছেন; যেখানে সাম্প্রতিক মাসগুলোতে প্রায় ৭০ হাজার রোহিঙ্গা মুসলিম আশ্রয় নিয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের ভয়াবহ সংকট আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উন্মোচিত না হওয়ায় এই দুই কর্মকর্তা উদ্বিগ্ন বলে জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, আলাপ-আলোচনা এখনো শত শত নিহতে আটকে আছে। এটি সম্ভবত অবমূল্যায়িত হচ্ছে; আমরা হাজারো মানুষের প্রাণহানির তথ্য পাচ্ছি। পৃথক সাক্ষাৎকারে এই দুই কর্মকর্তা জানিয়েছেন, গত চার মাসের তথ্য পর্যালোচনা করে তারা দেখেছেন যে, নিহতের সংখ্যা ১ হাজার অতিক্রম করেছে।

কিন্তু দেশটির প্রেসিডেন্টে মুখপাত্র বলেছেন, গত অক্টোবরে সীমান্ত চৌকিতে হামলার পর রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানে একশ জনেরও কম মানুষের প্রাণহানি ঘটেছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ