সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

জমি নিয়ে বিরোধে মাদরাসার খাবারে বিষ: ৫১ শিক্ষার্থী হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

madrasa_haspatalবরিশাল: জমি নিয়ে বিরোধের পর মাদরাসার খাবারে বিষ প্রয়োগের ঘটনায় বরিশালে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শিক্ষকসহ ৫১ ছাত্র।

জেলার উলালঘূনীর ইসলামীয়া নূরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় গতকাল এ ঘটনা ঘটে। শিক্ষক হাফেজ জহিরুল ইসলামসহ ৫০ শিক্ষার্থী গতকাল মঙ্গলবার দুপুরের খাবার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের বরিশাল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা জানায়, খাবারের ভাজি ও লাউ তরকারি খেয়ে প্রথমে তাদের পেটে ব্যথা অনুভব হয়। পরে একে তারা টয়লেটে যেতে যেতে গুরুতর অসুস্থ হয়ে পরে।

মাদরাসার ইংরেজি শিক্ষক মো: জসিম উদ্দিন বলেন, তাদের খাবার বাসি বা পঁচা ছিল না। স্থানীয় একটি মহলের সাথে মাদরাসার সম্পত্তি নিয়ে বিরোধ থাকায় এ ঘটনার নেপথ্যের কারণ বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।

শিক্ষার্থীদের অসুস্থতার খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক মেডিকেল টিম পাঠিয়েছেন বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা: এএফএম শফিউদ্দিন। সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: মো: দেলোয়ার হোসেন বলেন, ‘৫১ জন রোগী ভর্তি হবার পর তারা চিকিৎসা দিচ্ছেন। রাতভর তাদের কলেরা স্যালাইন পুশ করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘একাধিকবার টয়লেটে যাওয়া ও বমি হওয়ার কারণে রোগীদের শরীরে পানিশূন্যতা দেখা দিয়েছে।’

আরআর

ফ্রি সময়গুলো কাজে লাগান, শিখে রাখুন সাংবাদিকতার বেসিক 

journalism_cors4


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ