সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

সৃজনঘরের সংবর্ধনা অনুষ্ঠান 'বিরহের দীর্ঘশ্বাস'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

srijonghar2বৃহত্তর মৌলভীবাজারের তরুণ লেখকদের বিন্যস্ত প্লাটফর্ম শীলিত সৃজনের ছায়ানীড় সৃজনঘর সাহিত্য ফোরামের উদ্যোগে গত ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাতটায় মৌলভীবাজার শহরের শমসের নগর রোডস্থ আমজাদ ভবনে 'বিরহের দীর্ঘশ্বাস' শিরোনামে ব্যতিক্রমধর্মী এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক মাওলানা মুহাম্মদ জিয়া উদ্দীন ইউসুফ ও মাসিক হেফাজতে ইসলামের সহকারী সম্পাদক প্রাবন্ধিক মাওলানা নাজমুল হক-এর প্রবাস গমন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে তাদেরকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।

সৃজনঘর-সভাপতি তরুণ প্রাবন্ধিক ও মোহাদ্দিস আহমদ কবীর খলীলের সভাপতিত্বে ও সৃজনঘর-সম্পাদক সাইফ রাহমান ও হামমাদ রাগিব-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আবগেঘন বক্তব্য রাখেন কথাসাহিত্যিক আবিদ রাহমান, সাংবাদিক এহসান বিন মুজাহির, ইতিহাস বিশ্লেষক প্রভাষক মুরশেদ আলম, বিশিষ্ট সংগঠক মুজাম্মেল হুসেন রুবেল, কবি হাম্মাদ তাহমীম, ছড়াকার মামুন আব্দুল্লাহসহ আরো অনেকে।

সংবর্ধিত উভয়েই সাহিত্য ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কাজের সাথে জড়িত ছিলেন। ছিলেন শীলিত সৃজনের ছায়ানীড় সৃজনঘরের অন্যতম স্বপ্নদ্রষ্টা। বিদায়ের এই করুণলগ্নে বক্তাগণ তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। সৃজনঘরের সৃজনকর্মীদের হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হন এই দুই তরুণ আলেম সমাজসেবক। রাত নয়টায় দোয়ার মাধ্যমে আবেগঘন এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ