বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সাহাবি কবিদের কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মাহমুদ

sahabi_kobitaআরবদের আক্ষরিক জ্ঞান না থাকলেও প্রজ্ঞা ও প্রতিভায় ছিল তারা অনন্য। গদ্য-পদ্য দু’ধারার সাহিত্য চর্চায় ছিল তারা সিদ্ধহস্ত। তাদের সাহিত্যটা লেখ্যরুপ ছিল না; ছিল কথ্যরুপ। অবশ্য সাহিত্যের মধ্যে পদ্য বা কবিতা ছিল তাদের প্রধানতম। ভাব প্রকাশের প্রধান মাধ্যম এ কবিতা দিয়েই তারা বড়াই করতে পারতো। কবি ছিল তাদের সবচে সম্মানী ব্যক্তি। যে গোত্রে একজন কবি থাকতো, তাকে বিবেচনা করা হত গোত্রের মর্যাদা-সম্মান রক্ষার নায়ক। কারণ কবিতার মজমা ছাড়াও তাদের প্রায় প্রত্যেকটা যুদ্ধের আগে কবিতা দিয়ে যুদ্ধ হত। কবিতার যুদ্ধে হারা ছিল বংশের মর্যাদা-সম্মান হারানো। সে যাই হোক, ইসলাম আসার পরে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে অনেক কবিও ইসলামে অন্তর্ভুক্ত হন। যার ফলে সাহিত্য ও কবিতায় সূচিত হয় চিন্তাগত দুই ধারা। এ জন্য আরবি সাহিত্যকে দুই ভাগে ভাগ করা হয়। একটি প্রাক ইসলামি যুগ। আরেকটি ইসলামি যুগ। ইসলাম সাহিত্যের কথ্যরূপকে লেখ্যরূপেও পরিবেশিত করে। আনে সাহিত্যে বৈপ্লবিকতা।

আল্লাহ এবং হজরত মোহাম্মদ সা. এর প্রতি যারা তাঁরই জীবদ্দশায় ঈমান এনেছে, তাঁকে স্বচক্ষে দেখেছে ও ঈমানি অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তাঁদেরকে বলা হয় সাহাবা। হজরত মোহাম্মদ সা. এর সাথীবৃন্দ। ‘সাহাবা’ শব্দটাকে প্রিয় করে বলা হয় ‘সাহাবি’। আর এ সাহাবিদের মধ্যে যারা সাহিত্য ও কবিতায় সিদ্ধ ছিলেন তাঁদের সংখ্যা অনেক। ইবনে কুতায়বা (মৃ. ২৭৬ /৮৮৯ ) বলেছেন, ‘কবিরা- যারা কবিতার জন্যে তাদের সমাজে ও গোত্রে জাহিলি ও ইসলামি যুগে প্রসিদ্ধি অর্জন করেছেন তাদের সংখ্যা এত বেশি যে কেউ তা শুমার করতে পারবে না’। প্রখ্যাত সাহাবি হজরত আনাস ইবনে মালিক রা. বলেন ‘রাসুলুল্লাহ সা. যখন আমাদের এখানে (মাদিনা) আসেন তখন আনসারদের প্রতিটি গৃহে কবিতা চর্চা করা হতো’।

সুতরাং সাহাবি কবিদের সংখ্যা কতছিল তার হিসাব আপাতত বক্ষমান লেখায় নিরুপন অসম্ভব।

গাহাবি হজরত হাস্সান ইবনে সাবিত রা. কে বলা হয় শায়িরুর রাসুল বা রাসুল সা. এর কবি। তিনি ইসলামের শত্রু কবিদের কবিতার প্রতিউত্তর ও শত্রুদের বিরুদ্ধে কবিতার ফুলঝুড়ি ছাড়াও রাসুল সা. কে নিয়ে এমন চমৎকার কবিতা চয়ন করেছেন যে, তিনি ‘শায়িরুর রাসুল’ খ্যাতি পেলেন। রাসুল সা. যখন মদিনায় আসেন তখন তাঁর বয়স ষাট। ইসলাম গ্রহণের পূর্বে কাব্যসমালোচকদের দৃষ্টিতে তিনি আরবের শ্রেষ্টতম কবি। খ্যাতি ছিল তাঁর গোটা আরব জুড়ে। সবার মুখে মুখে উচ্চারিত হতো তাঁর কবিতার পংক্তি। রাসুলকে সা. তিনি ভালোবাসতেন প্রাণ দিয়ে। রাসুল সা. কে ভালোবাসার নিদর্শন স্বরুপ তাঁর একটি বিখ্যাত, জনচ্চারিত