শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

সিলেটে মাটিচাপায় ৩ শ্রমিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sylhet_mati_nihotoসিলেটে পাথর তোলার সময় মাটিচাপায় তিন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে বিছানাকান্দি পাথর কোয়ারির বাদেপাশায় তিনজন মাটিচাপা পড়েন।

পুলিশ তাদের নাম-পরিচয় জানাতে পারেনি। গত ২৩ জানুয়ারিও সিলেটে একইভাবে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়।

গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন জানান, বাদেপাশা খেয়াঘাট সংলগ্ন বাছিত মিয়ার মালিকানাধীন গর্ত থেকে রাতের আঁধারে অবৈধভাবে পাথর তুলছিল স্থানীয় একটি প্রভাবশালী চক্র। এ সময় মাটি ধসে পড়লে তিন শ্রমিক মারা যান বলে খবর আসে।

“পাথরখেকোরা প্রাণহানির ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য শ্রমিকদের লাশ রাতের আঁধারেই সরিয়ে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।”

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে ওসি বলেন, “আমরা লাশ উদ্ধারে কাজ শুরু করেছি।”

এর আগে গত ২৩ জানুয়ারি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরপিন টিলায় একইভাবে গর্ত করে পাথর তোলার সময় মাটিচাপায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়। তাদের তিনজনের লাশ প্রভাবশালীরা সরিয়ে ফেলে। পরে নেত্রকোনা থেকে উদ্ধার করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ