শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

খাতায় প্রেমপত্র, শাস্তির মুখে ১০ ছাত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

chithiভারতে পরীক্ষার উত্তরপত্রে হিন্দি গানের কলি ও প্রেমপত্র লেখায় ১০ ছাত্রকে শাস্তির মুখে পড়তে হয়েছে। বালুরঘাট আইন কলেজের ওই ১০ পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিলের সুপারিশ করেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক কমিটি।

জানা গেছে, আগামী ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের সভায় ওই সুপারিশ করা হবে।

তার আগে অবশ্য সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের ডেকে কোন কৈফিয়ত তলব করতে রাজি নয় পরীক্ষা নিয়ামক কমিটি। তাদের সাফ কথা, ওই পরীক্ষার্থীরা পরীক্ষাপত্রে কী কী লিখেছে তার প্রমাণ রয়েছে। তবে ইসির সদস্যরা যদি ওই পরীক্ষার্থীদের ডেকে বক্তব্য শুনতে চায়, তা শুনতেই পারে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহের নিয়ামক সনাতন দাস বলেন, বালুরঘাট আইন কলেজের ওই ১০ জন পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিলের জন্য আমরা  ইসির কাছে সুপারিশ করছি। ইসির সদস্যরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সুপারিশ করার ব্যাপারে পরীক্ষা কমিটি প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়ে রেখেছে। তবুও ১৮ তারিখের ইসি সভার আগে কমিটির ১১ জন সদস্য আমরা বসে নেব। এসব বরদাস্ত করা হবে না।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ