মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

নিউজিল্যান্ডে কুরআন প্রদর্শনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

new-zealand3আওয়ার ইসলাম: ইসলাম সম্পর্কে ভ্রান্তি দূর করতে নিউজিল্যান্ডের 'নিউ প্লাইমাউথ' শহরের মুসলমানদের উদ্যোগে কুরআন প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

এই প্রদর্শনীতে কুরআন সম্পর্কে শিক্ষাগত পোস্টার ও ছবি উপস্থাপন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন ভাষায় অনুদিত কুরআনও উপস্থাপন করা হয়েছে।

মাওরি ভাষাসহ বিশ্বের ৪৫টি ভাষায় অনুদিত কুরআন এই প্রদর্শনীতে উপস্থাপন করা হয়েছে।

দর্শনার্থীদের প্রদর্শনের জন্য নিউজিল্যান্ডের স্থানীয় মাওরি ভাষা বিভিন্ন ধর্মীয় গ্রন্থ উপস্থাপন করা হয়েছে। দীর্ঘ ২০ বছর চেষ্টার পর ২০১৩ সালে মাওরি ভাষায় কুরআন অনুবাদ সম্পন্ন হয়।

প্রদর্শনীর আয়োজন কমিটির প্রধান বাসির খান বলেন, ইসলাম ধর্ম সম্পর্কে জনগণের মধ্যে ভ্রান্তি ধারণা দূর করাই এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য। এই প্রদর্শনীর মাধ্যমে যদি এক জনের ভ্রান্তি ধারণা দূর হয় তাহলে আমরা সফল হব।

তিনি বলেন, আমাদের পূর্বের অভিজ্ঞতা রয়েছে এধরণের প্রদর্শনী প্রদর্শন করে মানুষের ভ্রান্তি ধারণা দূর হয়েছে। এমনকি অনেকে ইসলাম ধর্ম সম্পর্কে সঠিক ধারণা জানতে পেরে ক্রন্দন করেছে।

বাসির খান বলেন, আমাদের বার্তা অনেক সহজ আমরা সহিংসতার বিরুদ্ধে এবং শান্তিপ্রিয় সমাজ গঠনের প্রত্যয় করেছি। আমাদের শ্লোগান "সকলের জন্য ভালোবাসা এবং কারো জন্য ঘৃণা নয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ