শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

অর্থাভাবে মার্কিন নৌবাহিনীর দুই-তৃতীয়াংশ যুদ্ধবিমানই অচল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saudi_biman_ostraমার্কিন নৌবাহিনীর এফএ-১৮ যুদ্ধবিমান বহরের দুই তৃতীয়াংশই অচল হয়ে পড়েছে। বেশির ভাগ ক্ষেত্রে মেরামতের প্রয়োজনীয় অর্থের অভাবে এ সব বিমান অচল হয়ে পড়ে আছে। প্রতিরক্ষা বিষয়ক একটি ওয়েবসাইট এ খবর দিয়েছে।

এতে আরো বলা হয়েছে, এফএ-১৮ যুদ্ধবিমান বহরের ৬২ শতাংশই ব্যবহার উপযোগী নেই। এ ছাড়া, ২৭ শতাংশ  বিমানের গুরুত্বপূর্ণ মেরামত দরকার। পাশাপাশি ৩৫ শতাংশ বিমানের রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় কাজ বা যন্ত্রাংশের অপেক্ষায় রয়েছে। মার্কিন নৌবাহিনীর সব ধরণের বিমানের ৫৩ শতাংশ আকাশে ওড়ার সক্ষমতা হারিয়েছে। এ সব বিমানের সংখ্যা ১৭০০ এবং এর মধ্যে যুদ্ধ, টহল, পরিবহন বিমান এবং হেলিকপ্টারও রয়েছে।

অর্থাভাবের কবলে মার্কিন নৌবাহিনীর জাহাজ এবং ডুবোজাহাজও পড়েছে। রক্ষণাবেক্ষণের প্রয়োজন এমন জাহাজের সংখ্যা প্রায় প্রতিদিনই বাড়ছে। এ ছাড়া, প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে মার্কিন নৌবাহিনীর অনেক ডুবোজাহাজ গত চার বছর ধরে অচল হয়ে রয়েছে। পাশাপাশি ডাঙ্গায় মার্কিন নৌবাহিনীর স্থাপনাগুলোর মধ্যে ১৫ শতাংশই কাজ চালানোর অনুপযোগী হয়ে পড়েছে।

প্রয়োজনীয় অর্থ যোগানো হলেও বিমানসহ অন্যান্য মেরামতে বছরের পর বছর লেগে যাবে বলে মার্কিন প্রতিরক্ষা নীতি বিষয়ক গবেষক জন ভেনাবেল জানিয়েছেন।-পার্সটুডে

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ