শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১১৮০ ৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করতে হবে: ডেপুটি স্পিকার নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

‘দূর হও রোহিঙ্গা ও বাংলাদেশিরা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Jammuআওয়ার ইসলাম : উত্তপ্ত কাশ্মীরে এবার শুরু হলো নতুন উত্তেজনা। উত্তেজনা শুরু হয়েছে একটি হোর্ডিং ঘিরে। হোর্ডিংয়ে লেখা আছে ‘দূর হও রোহিঙ্গা ও বাংলাদেশিরা’৷  বিতর্কিত এই হোর্ডিং (Rohingya and Bangladeshi quit Jammu) দিয়েছে জম্মু-কাশ্মীর ন্যাশনাল প্যান্থার্স পার্টি (JKNPP). সঙ্গে দলীয় নেতৃত্বের ছবি৷

‘The Indian Express’ এই রিপোর্ট প্রকাশ করার পরই উত্তপ্ত রাজনীতিক মহল৷ সংগঠনের দাবি, জম্মুতে বসবাসকারী ডোগরা জাতির ইতিহাস, সংস্কৃতি ও পরিচয় রক্ষা করতেই এই হোর্ডিং দেওয়া হয়েছে৷

গোষ্ঠী সংঘর্ষে মায়ানমারের রাখাইন প্রদেশ থেকে উৎখাত হচ্ছেন স্থানীয় রোহিঙ্গা মুসলিমরা৷ সম্প্রতি সেই পরিস্থিতি আরও জটিল হয়েছে৷ রাষ্ট্রসংঘের রিপোর্ট, বহু নিরীহ মানুষের মৃত্যু হয়েছে সেখানে৷

আবার বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে ঢুকে পড়া অনেকেই জম্মু-কাশ্মীরে চলে গিয়েছেন৷ ফলে পরিস্থিতি জটিল৷ তাদের থাকা নিয়ে লাগাতার বিরোধিতা করছে জেকেএনপিপি৷  সংগঠনের চেয়ারম্যান হর্ষ দেব জানিয়েছেন, এটি ডোগরাদের অস্তিত্ব রক্ষার ইস্যু৷

রাজ্যে বসবাসকারী রোহিঙ্গা মুসলিম ও বাংলাদেশিদের তাড়াতে আইনি লড়াই শুরু করেছে বিজেপি৷ তারা রাজ্যে ক্ষমতাসীন পিডিপি’র জোট সঙ্গী এবং জম্মুতে শক্তিশালী৷

জম্মুর মাটি থেকে ‘অনুপ্রবেশকারী’ রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমদের হটাতে জনস্বার্থ মামলা দায়ের করেছেন বিজেপির আইনজীবী সেলের নেতা হুনর গুপ্তা৷ তাঁকে সমর্থন করেছেন জম্মুর বিজেপি নেতা সুনীল শেঠ্ঠি৷ তাঁর দাবি, মায়ানমার ও বাংলাদেশ থেকে রাজ্যে ব্যাপক পরিমাণে অনুপ্রবেশ ঘটছে৷ দিনের পর দিন সেই সংখ্যা বাড়ছে৷  চিন্তিত কংগ্রেস৷ দলীয় মুখপাত্র রবীন্দর শর্মা জানিয়েছেন, অনুপ্রবেশ রাজ্যের নিরাপত্তার ক্ষেত্রে চিন্তাজনক৷

সূত্র : কলকাতা টুয়েন্টিফোর ডট কম

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ