শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

কাশ্মিরের ফের সংঘর্ষ: ৩ সেনা ও ১ গেরিলা নিহত, ১৫ জওয়ান আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kashmir_indiaভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের বান্দিপোরা জেলায় সংঘর্ষে তিন সেনা জওয়ান ও এক গেরিলা নিহত হয়েছেন। এছাড়া এক কর্মকর্তাসহ ১৫ জওয়ান আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। -পার্সটুডে

আজ (মঙ্গলবার) বান্দিপোরা জেলার হাজিন এলাকায় সেনাবাহিনীর সঙ্গে গেরিলাদের তুমুল বন্দুকযুদ্ধে ওই হতাহতের ঘটনা ঘটে। আহত সেনা সদস্যদের আকাশপথে শ্রীনগরে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে প্রকাশ, হাজিন এলাকায় গেরিলারা অবস্থান করছেন- এমন তথ্য পাওয়ার পর আজ ভোরে ওই এলাকায় সেনা ও পুলিশ বাহিনী যৌথভাবে অভিযান চালায়। এ সময় লুকিয়ে থাকা গেরিলারা গুলিবর্ষণ শুরু করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এর আগে গত রোববার কুলগামে দীর্ঘ ১০ ঘণ্টাধরে সংঘর্ষে ৪ গেরিলা নিহত হওয়ার পাশাপাশি দুই জওয়ান নিহত হয়। নিহত গেরিলাদের কাছ থেকে সেসময় ৪ টি একে ৪৭ রাইফেলসহ প্রচুর গুলি উদ্ধার হয়েছিল।

এছাড়া, গত ৪ ফেব্রুয়ারি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হিজবুল মুজাহিদীনের ২ গেরিলা নিহত হয়। গেরিলারা অমরগড় এলাকায় গাড়িতে করে ঘুরছে এমন খবর পেয়ে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী তাদের থামানোর চেষ্টা করতেই তাদের লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে গেরিলারা। পুলিশের পাল্টা গুলিবর্ষণে নিহত হয় ওই গেরিলারা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ