সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

স্ত্রীর জন্য ভালোবাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Sajahan

আওয়ার ইসলাম : তাজমহল। স্ত্রী মমতাজের প্রতি ভালবাসায় তৈরি এই স্মৃতিসৌধ নির্মাণ করে চির প্রসিদ্ধ হয়ে রয়েছেন সম্রাট শাহজাহান। ভালবাসার দিবসে এমনই এক শাহজাহানের খোঁজ মিলল ভারতে।

উত্তরপ্রদেশের বুলন্দশহরের এই ‘শাহজাহান’য়ের নাম ফইজুল হাসান কাদরি, বয়স ৭৭। এক সময় তিনি ছিলেন পোস্টমাস্টার। নিজের বাড়ির ছাদ থেকেই তিনি দেখতে পান শাহজাহানের ভালবাসার প্রমাণ, তাজমহল। সেই ফইজুল স্ত্রী তাজাম্মুলি বেগমের স্মৃতিতে তৈরি করে ফেলেছেন আর এক তাজমহল। বুলন্দশহরের লোকজন যাকে বলে ‘মিনি তাজমহল’।

স্ত্রীর স্মৃতিতে ফইজুলের তাজমহল ফইজুলদের কোনও সন্তান ছিল না। মৃত্যুর সময়ে বিছানায় স্ত্রী বলেন, “আমাদের নাম বহন করার মতো কেউ নেই, নেই কোনও স্মৃতি।” আর সেই দিনই তিনি ঠিক করে ফেলেন এমন কিছু একটা করবেন যা  দেশবাসী মনে রাখবে।

Sajahan2

তিল তিল করে জমানো টাকা দিয়ে তিনি তৈরি করেছেন এই স্মৃতিসৌধ। পেনশনের কিছু টাকাও এর পিছনে ঢেলে দিয়েছিলেন। প্রথমে ৬ লক্ষ টাকা দিয়ে জমি কেনেন ফইজুল কাদরি। সেই জমিতে ৩ লক্ষ টাকা দিয়ে তৈরি করেন এই মিনি তাজমহল। এখন প্রায় বছরে এক লক্ষ টাকার কাছাকাছি খরচা করেন ভালবাসার স্মৃতিসৌধের রক্ষণাবেক্ষণে।

কাদরি ২০১২ সাল থেকে নিজের হাতেই গড়ছেন এই মিনি তাজমহল। প্রত্যেক দিন আট ঘণ্টার কাছাকাছি কাজ করেন তিনি। জীবনের শেষ পর্যায়ে এসে এসবই তিনি সম্ভব করেছেন কেবল ভালবাসার জন্য। বেঁচে থাকতে থাকতে তিনি এই তাজমহলের সম্পূর্ণ রূপটি দেখে যেতে চান। আপাতত সিমেন্ট বালি দিয়েই গাঁথা হচ্ছে এই মহল। ফইজুলের আশা, ভবিষ্যতে আরও আধুনিক করে ফেলবেন তাঁর সাধের তাজমহলকে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ