শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

গণমাধ্যম জনগণের শত্রু: ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trump8-500x265আওয়ার ইসলাম : আবারও গণমাধ্যমকে একচোট নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার নিজের টুইটার ব্যবহার করে গণমাধ্যমের ওপর আবার ঝাল ঝাড়লেন তিনি। তাঁর ভাষায়, ‘মার্কিন জনগণের শত্রু হলো গণমাধ্যম।’

ট্রাম্প এবার হামলাটি সুনির্দিষ্টভাবে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস, এনবিসি নিউজ, এবিসি, সিবিএস এবং সিএনএনকে লক্ষ্য করে।

ছুটি কাটাতে শুক্রবার হোয়াইট হাউস থেকে ফ্লোরিডায় নিজ অবকাশ যাপনকেন্দ্র মার-এ-লোগোতে যান ট্রাম্প। ট্রাম্প লেখেন, ‘মিথ্যা সংবাদ দেওয়া গণমাধ্যম (নিউইয়র্ক টাইমস, এনবিসি নিউজ, এবিসি, সিবিএস এবং সিএনএন) আমার শত্রু নয়, বরং তারা মার্কিন জনগণের শত্রু।’

তিনি টুইটারে প্রথমে নিউইয়র্ক টাইমস, এনবিসি নিউজ ও সিএনএনের নাম উল্লেখ করে ঝাল ঝাড়েন। এই গণমাধ্যমগুলোকে অসুস্থ বলেন। পরে ওই টুইটার বার্তাটি মুছে ফেলেন। পুনরায় টুইট করেন এবং সেখানে ‘জনগণের শত্রু গণমাধ্যমের’ তালিকায় আরও দুটি নাম যুক্ত করেন—এবিসি ও সিবিএস।

এরপর আরেকটি টুইটার বার্তায় ট্রাম্প নিজেই নিজের সংবাদ সম্মেলনের প্রশংসা করেন। ডানপন্থী এক সাংবাদিকের ‘প্রশংসার’ কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, সবাই বলছে, সংবাদ সম্মেলন দারুণ হয়েছে। অথচ ‘অসৎ গণমাধ্যম’ বলছে উল্টো কথা।

এর আগে সাংবাদিকদের ‘সবচেয়ে অসৎ’ বলেছিলেন তিনি। গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে নিজের প্রশাসনের সব সমস্যার জন্য গণমাধ্যমকে দোষারোপ করেন তিনি।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ