শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

দাড়ি’র অনুমতি পেতে আদালতে গেলেন কনস্টেবল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_6795" align="alignleft" width="500"]dari2 প্রতীকি ছবি[/caption]

দাড়ি কেটে ফেলতে বলায় ভারতে আদালতের দারস্থ হয়েছেন  মুসলমান এক পুলিশ কনস্টেবল। সংশ্লিষ্ট বিভাগ থেকে শেভ করার কথা বলায়  দাড়ি রাখার অধিকার চেয়ে গুজরাটের হাইকোর্টে যান মোহাম্মদ সাজিদ সাবিরমিয়া শেখ (২৫) নামের ওই ব্যক্তি।

গত সপ্তাহে গুজরাট হাইকোর্টের বিচারক সোনিয়া গোকানি ওই আবেদনটি গ্রহণ করে শুনানির জন্য আগামী ২৫ এপ্রিল দিন ঠিক করেছেন।

টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, মোহাম্মদ সাজিদ সাবিরমিয়া শেখ ২০১৬ সালের মার্চ মাসে গুজরাট পুলিশের বিশেষ বাহিনী লোক রক্ষক দলে (এলআরডি) যোগ দেন। এর পর থেকে তিনি গুজরাটের শাহীবাগে অবস্থিত বাহিনীর প্রধান কার্যালয়ে কর্মরত।

গত বছরের মার্চে যোগদানের পর প্রথম নয় মাস তাঁর দাড়ি নিয়ে কোনো সমস্যা হয়নি। কিন্তু প্রায় তিন মাস আগে তাঁর এক জ্যেষ্ঠ কর্মকর্তা তাঁকে দাড়ি কেটে আসতে বলেন। কিন্তু তিনি এতে সম্মত না হয়ে আদালতের দ্বারস্ত হন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ