মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

obaidul-kaderবাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনে নয়, এই নির্বাচন কমিশনের অধীনেই হবে। নির্বাচনকালীন সময়ে এই সরকার শুধু রুটিন ওয়ার্ক পালন করবে মাত্র।

শনিবার বিকেলে ঢাকার দোহারে আওয়ামী লীগের জনসভা ও গণসংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে দলীয় সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি উন্নয়ন খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে সংবর্ধণা দেয়া হয়।

নির্বাচনকে সামনে রেখে ওবায়দুল কাদের বলেন, এখন নেতাদের খুশি করার প্রয়োজন নেই, খুশি করতে হবে এলাকার জনগনকে। যারা দলীয় শৃঙ্খলা মানবে না তাদের দল থেকে বহিস্কার করা হবে। কাজেই নিজেকে সংশোধন করুন, কমিটি করতে গিয়ে পকেট কমিটি করবেন না। দুঃসময়ে দলের পাশে থাকা নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি এখন ‘বাংলাদেশ নালিশ পার্টি’ হয়ে গেছে। ঘরে বসে পকেট কমিটি করে সেই কমিটির সদস্যরা এখন মিডিয়ার ক্যামেরার সামনে শুধু নালিশে মত্ত থাকে। সবকিছুতেই তারা মানি না, মানব না। এটা তাদের চরিত্র হয়ে গেছে। তাদের মতামতে গঠিত নির্বাচন কমিশনও তারা মানেন না।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ