মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

আজ নামবে বইপ্রেমীর ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Image may contain: 1 person, standing and outdoor

আওয়ার ইসলাম: মাসব্যাপী ‘অমর একুশে গ্রন্থমেলা ২০১৭’র শেষ দিন আজ। বইমেলাজুড়ে আজ থাকবে বইপ্রেমীর ঢল। হাতে হাতে থাকবে বই। দেখাদেখির সময় শেষ করে এসে আজ সবাই বই কেনায় মগ্ন থাকবেন।

শেষ দিন বইপ্রেমীদের সুবিধার্তে গ্রন্থমেলার সময় ৪ ঘন্টা বাড়ানো হয়েছে। আজ বিকেল ৩টার পরিবর্তে সকাল ১১টায় শুরু হবে এবং চলবে একটানা রাত সাড়ে ৮টা পর্যন্ত।

প্রকাশকদের দাবির মুখে সমাপনী দিনে মেলা ৪ ঘন্টা বাড়ানো হয়েছে। এতে যেসব পাঠক এখনও মেলায় আসতে পারেননি, তারা ৪ ঘন্টা সময় বেশি পাবেন।

একাডেমির মূল মঞ্চে সন্ধ্যা সাড়ে ৬টায় অমর একুশে গ্রন্থমেলার ২০১৭-এর সমাপনী অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ ইব্রাহীম হোসেন খান। সভাপতিত্ব করবেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম।

rokon2

শুভেচ্ছা বক্তৃতা দেবেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। গ্রন্থমেলার প্রতিবেদন উপস্থাপন করবেন গ্রন্থমেলা উদযাপন কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ।

শেষদিন থাকবে লেখক পাঠক মিলনমেলাও। আজ অধিকাংশ লেখকই শেষবারের মতো মেলায় অবস্থান করবেন। ভক্ত পাঠকদের অটোগ্রাফ দেবেন। শ্রদ্ধা ভালোবাসায় ভরে উঠবে বইমেলা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ