মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন

খালেদাকে গ্রেফতারে আদালতের তাগিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Khaleda jiaআওয়ার ইসলাম : ঢাকার মহানগর হাকিম খুরশীদ আলম বিএনপিপ্রধানকে গ্রেপ্তারের জন্য গুলশান থানার পুলিশকে তাগিদ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার দিনে জন্মদিন পালন বন্ধে আর্জি জানিয়ে করা মামলায় এ তাগিদ দেয় আদালত।

মামলার বাদী ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতা গাজী জহিরুল ইসলামের আইনজীবী দুলাল মিত্র জানান,  গতবছরের ৩০ অগাস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে বঙ্গবন্ধু নিহত হওয়ার দিনটিতে খালেদা জিয়ার জন্মদিন পালনের বিরুদ্ধে মামলা করেন, যেখানে খালেদার ওই জন্মদিনকে ‘ভুয়া ও প্রতারণামূলক’ বলা হয়।

এ আইনজীবী জানান, গতবছরের  ১৭ নভেম্বর এ মামলায় খালেদাকে গ্রেপ্তারে পরোয়না জারি করার পর সাড়ে তিন মাস পার হয়ে গেলেও তাকে গ্রেপ্তার করেনি পুলিশ।

আদালতে এই আইনজীবী বলেন, “সাড়ে তিন মাসে যেহেতু খালেদাকে গ্রেপ্তার করা হয়নি। সেহেতু কি আমরা বলতে পারি তিনি পলাতক রয়েছেন।”

এ সময় মহানগর হাকিম আইনজীবীকে প্রশ্ন করেন, “খালেদা জিয়া পলাতক কিনা আপনি জানেন না?”

আইনজীবী জানতে চান, পরোয়ানা জারির পরও কেন তাকে গ্রেপ্তার করা হয় না। আইন কেন সবার জন্য সমান নয়।

মামলা দায়েরের পর খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার জন্য সমন দেওয়া হয়। এরপরও তিনি আদালতে না এলে তাকে গ্রেপ্তারের পরোয়ানার আদেশ দেওয়া হয়েছিল ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত থেকে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ