শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

ভারতে প্রতি পাঁচজনে ১জন ডায়াবেটিসে আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

indiaভারতে প্রতি পাঁচজনের মধ্যে একজন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন। দেশটির সর্বশেষ জাতীয় পরিবার স্বাস্থ্য জরিপে (এনএফএইচএস)-৪ এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, ভারতের মোট জনসংখ্যার (১২৫ কোটি) এক পঞ্চমাংশ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন।

মঙ্গলবার রাতে প্রকাশিত এক প্রতিবেদনে এনএফএইচএস বলছে, দেশটিতে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা মোট জনসংখ্যার ২০ দশমিক ৩ শতাংশ। এছাড়া উচ্চ রক্তচাপে ভুগছেন ২২ দশমিক ২ শতাংশ মানুষ।

২০১৫-১৬ সালে দেশটির ৬ লাখ পরিবারের ওপর জরিপ চালিয়ে তথ্য সংগ্রহ করেছে এনএফএইচএস। ভারতের ২৬টি রাজ্যের এসব পরিবারের ৭ লাখ নারী ও ১ লাখ ৩০ হাজার পুরুষের ওপর জরিপ চালানো হয়।

বিশ্বের ডায়াবেটিস রাজধানী হিসেবে পরিচিত ভারতে এই রোগের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে বলে জরিপে বলা হয়েছে।

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের মানচিত্র ২০১৫ অনুযায়ী, ভারতের ৬ কোটি ৯২ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংখ্যা ২০১৩ সালে এক প্রতিবেদনে জানায়, ৬ কোটি ৩০ লাখ ভারতীয় ডায়াবেটিসে ভুগছেন।

বিশ্ব স্বাস্থ্য সংখ্যা বলছে, বর্তমানে বিশ্বে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ৪১ কোটি ৫০ লাখ।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ