মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

সৌদিতে প্রাণ গেল ২ বাংলাদেশির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sarak_bus_nihatoসৌদি আরবের হাইল প্রদেশে তাবুক রোডের দিলহান নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো এক বাংলাদেশি।

স্থানীয় সময় বুধবার রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন আবুল খায়ের ও দুলাল হোসেন। তাঁদের মধ্যে আবুল খায়েরের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায়। আর দুলালের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়।

আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রাতে দুলাল হোসেন দুজন যাত্রী নিয়ে গাড়ি চালিয়ে হাইল থেকে একটি গন্তব্যে যাচ্ছিলেন। পথে তিনজনকে বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। তবে গাড়িটি নিয়ে কোথায় যাওয়া হচ্ছিল কিংবা গাড়িটি কী কারণে দুর্ঘটনার কবলে পড়ে, তা জানা যায়নি।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ