শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

কর্মসূচিতে বাধা এলে বিএনপি আরো কঠোর হবে: গয়েশ্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

goyssorগ্যাসের মূল্যবৃদ্ধির মতো সরকারি সিদ্ধান্তগুলোর প্রতিবাদে কর্মসূচিতে বাধা এলে বিএনপি আরো কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এই হুঁশিয়ারির কথা জানান গয়েশ্বর।

বিএনপির এই নেতা বলেন, পরিবহন খাতে অসন্তোষ সৃষ্টির প্রধান ব্যক্তি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি পরিবহন খাতকে জিম্মি করে রেখেছেন। আমাদের কালকের কর্মসূচি, এর চেয়ে আরো বড় বড় কর্মসূচি আসবে। সেই কর্মসূচি যদি বাধাগ্রস্ত হয়, সে বাধা অতিক্রম করার জন্য পরবর্তীতে আরো কঠিন এবং কঠোর কর্মসূচি আসতে বাধ্য। কারণ সরকার একদিকে ভোট চাচ্ছে, হেলিকপ্টারে বেড়াচ্ছে, অন্যদিকে বিরোধী দলকে কোর্টের বারান্দায় দাঁড় করিয়ে রেখেছে, যোগ করেন বিএনপির জ্যেষ্ঠ এই নেতা।

এর আগে গতকাল বৃহস্পতিবার অবস্থান কর্মসূচিতে গ্যাসের মূল্যবৃদ্ধিকে গণবিরোধী ও অযৌক্তিক আখ্যায়িত করে তা কমানোর দাবি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অবস্থান কর্মসূচিতে মির্জা ফখরুল বলেন, সরকার গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এটা সম্পূর্ণভাবে একটা অযৌক্তিক সিদ্ধান্ত। এই সরকারের কোনো জবাবদিহিতা নেই। তাদের জনগণের কাছে কোনো জবাব দিতে হয় না। সে কারণে তারা একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিয়েই চলেছে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ