মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

নব্য জেএমবির নেতা আবুল কাশেম গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

police_12872 copyনব্য জেএমবির ‘আধ্যাত্মিক নেতা’ মাওলানা আবুল কাশেমকে (৫০) গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিসি) ইউনিট।

বৃহস্পতিবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া শাখার উপকমিশনার মাসুদুর রহমান।

মৌলানা আবুল কাশেম দিনাজপুরের একটি মাদ্রাসার প্রিন্সিপাল। গত ১ জুলাই হলি আর্টিজানে জঙ্গি হামলার পর জঙ্গিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে মাওলানা আবুল কাশেম সম্পর্কে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিসি) ইউনিট তথ্য পায়।

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিসি) ইউনিটের একজন কর্মকর্তা জানান, হলি আর্টিজানে জঙ্গি হামলায় মাওলানা আবুল কাশেম সরাসরি জড়িত ছিলেন না। তার কাছে অনেকেই ইসলামী জ্ঞান নিতে গিয়েছিলেন। মাওলানা আবুল কাশেম তার ব্যাখ্যায় তাদেরকে একত্রিত হয়ে ইসলামের জিহাদের ঘোষণা দেয়ার জন্য উদ্বুদ্ধ করতেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ