মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন

বাসায় ফিরেছেন নিখোঁজ হুম্মাম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Hummam-Quaderবাংলাদেশে বিরোধীদল বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী নিখোঁজ হওয়ার ছয় মাস পর বৃহস্পতিবার ভোররাতে বাড়িতে ফিরে এসেছেন। হুম্মাম কাদের চৌধুরীর চাচা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী নিশ্চিত করেছেন। খবর বিবিসি

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, বৃহস্পতিবার ভোররাত আড়াইটার দিকে ঢাকার ধানমন্ডি এলাকায় তাদের বাসার কাছে সুলতানা কামাল মহিলা কমপ্লেক্সের পাশে কে বা কারা হুম্মাম কাদের চৌধুরীকে রেখে যায়। তখন তিনি বাসায় ফেরত যান।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আরও জানিয়েছেন, হুম্মাম কিভাবে এলেন, কারা নিয়ে এলো, এসব নিয়ে পরিবারের সদস্যরা হুম্মামের সাথে এখনও কোনো কথা বলেননি।

গত বছরের ৩ অগাস্ট ঢাকার পুরনো অংশে ম্যাজিস্ট্রেট আদালতে যাওয়ার সময় হুম্মাম নিখোঁজ হয়েছিলেন।

সেই থেকে এতদিন হুম্মাম কোথায় ছিলেন বা কারা নিয়েছিল, এসব প্রশ্ন এখন তাঁর কাছে তোলা হয়নি।

হুম্মাম কাদের চৌধুরী বিশ্রামে আছেন বলে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী উল্লেখ করেছেন।

তবে যখন হুম্মাম কাদের চৌধুরী নিখোঁজ হয়েছিলেন, তখন তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে অপহরণ এবং গুম করেছে।

হুম্মাম চৌধুরীর বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ১৯৭১ সালে সংঘটিত যুদ্ধাপরাধের দায়ে ২০১৫ সালের নভেম্বরে ফাঁসি দেয়া হয়।

তিনি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তাঁর ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বিএনপি ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন।

হুম্মাম কাদের চৌধুরীও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ