শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার

মগবাজার ফ্লাইওভারে আসামি নিয়ে উল্টে গেল প্রিজনভ্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

prijonরাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে মগবাজার ফ্লাইওভার থেকে নামার সময় একটি প্রিজনভ্যান উল্টে গেছে। এতে চালক কামাল হোসেন ও তিনজন আসামি আহত হয়েছেন।পরে পুলিশ আসামিদের নিরাপদ হেফাজতে নিয়ে অপর একটি প্রিজনভ্যানে করে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠিয়ে দেয়। এতে কী ধরনের আসামি ছিল তা জানা যায়নি।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার জানান, আজ শুক্রবার কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আসামি নিয়ে প্রিজনভ্যানটি গাজীপুরের কাশিমপুর কারাগারের উদ্দেশে রওনা দেয়। সকাল পৌনে ১১টার দিকে প্রিজনভ্যানটি মগবাজার ফ্লাইওভার অতিক্রম করে সাতরাস্তা মোড়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

প্রিজনভ্যানের চালক কামাল হোসেন জানান, ফ্লাইওভার থেকে নামার সময় তিনি হঠাৎ দেখেন, গাড়ির ব্রেক কাজ করছে না। উপায় না পেয়ে এক্সিলেটর দিয়ে গাড়ি কিছুটা নিয়ন্ত্রণ আনেন। এক পর্যায়ে ফ্লাইওভারের ঢালে গাড়িটি বাম পাশে কাৎ হয়ে পড়ে যায়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি জানান, দুর্ঘটনার পরপরই আহত তিন আসামিকে উদ্ধার করে আমরা চিকিৎসা দিয়েছি। প্রিজনভ্যানে ২৪ জন আসামি ছিলেন। প্রিজনভ্যানের দরজা বন্ধ থাকায় একজন আসামিও পালাতে পারেননি। পরে থানা থেকে হ্যান্ডকাফ এনে আসামিদের আটক করে নিরাপদ হেফাজতে নেয়া হয়। এর কিছুক্ষণ পর অপর একটি প্রিজনভ্যানে করে কাশিমপুর কারাগারে তাদের পাঠানো হয়।

আরএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ