শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bus_janjot_gariডেস্ক রিপোর্ট : আজ থেকে রাজধানীতে বিশ বছরের বেশি পুরানো এবং মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করবে ভ্রাম্যমাণ আদালত।  পাশাপাশি চালকদের ড্রাইভিং লাইসেন্স ও তাদের শিক্ষাগত যোগ্যতাও যাচাই করা হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নেতৃত্বে বিআরটিএ, ডিএমপি ও জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান শুরু করবে। আজ রবিবার সকাল ১০টায় ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন নগর ভবনের সামনে থেকে এ কার্যক্রমের উদ্বোধন করবেন। সূত্র জানায়, প্রাথমিকভাবে রাজধানীর আজিমপুর, গুলিস্তান, মতিঝিল, পল্টন ও পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকায় অভিযান পরিচালনা করা হবে।

প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়রি  নগরভবনে বিআরটিএ, ডিএমপি ও জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় ডিএসসিসি মেয়র এ সিদ্ধান্ত নেন।  তবে সিদ্ধান্ত হয়েছিল এ অভিযান ১ মার্চ থেকে শুরু হবে। বিআইরটিএ সূত্র জানায়, পরিবহন ধর্মঘটের কারণে এ অভিযান ৪ দিন পিছিয়ে শুরু করা হচ্ছে।

আরএফ