শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘উচ্চাভিলাষী বাজেট অর্থনীতিকে আরও চাপে ফেলবে: শায়খে চরমোনাই কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের

 এক মাস ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র মোমিনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেটের দক্ষিণ সুরমায় খেলতে গিয়ে নিখোঁজ হওয়া মাদরাসা ছাত্র মো. মুর্শেদ আহমেদ মোমিনের (১৬) এক মাসেও কোনো সন্ধান মেলেনি। ১১ ডিসেম্বর বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। প্রিয় সন্তানকে হারিয়ে বর্তমানে পাগলপ্রায় মোমিনের পরিবার।

পারিবারিক সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের সাতভিলা গ্রামের মো. তুরন মিয়ার ছেলে ও হযরত শাহ সুলতান (রহ) মাদরাসার ছাত্র মুর্শেদ আহমেদ মোমিন গত ১১ ডিসেম্বর বিকেল আনুমানিক ৪টার সময় বাড়ির পাশের মাঠে খেলার কথা বলে বের হয়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও সে বাড়িতে না ফেরায় স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজখবর নেন। কিন্তু আজ পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি।

ছেলেটির নাম মুর্শেদ আহমেদ মোমিন, পিতা তুরন মিয়া; মা জয়নব বেগম। সাতভিলা গ্রাম, হাসামপুর, মোগলাবাজার সিলেট। ছেলেটি হযরত শাহ সুলতান (রহ.) মাদরাসায় পড়াশোনা করতো। গায়ের রং উজ্জ্বল শ্যামলা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি, শারীরিক গঠন হালকা পাতলা এবং মুখমণ্ডল লম্বাটে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে কালো রঙের ব্লেজার ও কালো ট্রাউজার ছিল। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।

এ ঘটনায় মোমিনের বড় ভাই মিনহাজ আবেদিন গত ২৮ ডিসেম্বর মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নম্বর ১৩৭৪। পুলিশ বিষয়টি তদন্ত করছে, তবে এখনো কোনো কূলকিনারা পাওয়া যায়নি।

তার বড় ভাই মিনহাজ আবেদিন সময় সংবাদকে বলেন, যদি কোনো সহৃদয় ব্যক্তি ছবিতে থাকা আমার ছোট ভাইয়ের সন্ধান পেয়ে থাকেন, তবে নিচে দেয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করছি। মিনহাজ আবেদিন ০১৭৮৪৪৩০২৪৭।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ