শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

রোহিঙ্গা মুসলিম নিধনের প্রতিবাদ করলেন দালাইলামা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dalai lama

আওয়ার ইসলাম : মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতনের ব্যাপারে সরব হয়েছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামা। সম্প্রতি মিয়ানমারের নেতা অং সান সুচির সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎকার করে রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতন বন্ধের দাবি জানিয়েছেন।

এ বৌদ্ধ নেতা সুচিকে তার প্রভাব কাজে লাগিয়ে শান্তিপূর্ণভাবে এ সমস্যার সমাধানের আহবান জানিয়েছেন।

নোবেল শান্তি পুরস্কারজয়ী দালাই লামা এ সংক্রান্ত একটি লিখিত আবেদন জানিয়েছেন। মিয়ানমার ইস্যুতে সোম ও মঙ্গলবার অনুষ্ঠেয় লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে পারমানেন্ট পিপলস ট্রাইব্যুনালের প্রথম শুনানিতে ওই লিখিত আবেদন পড়া হবে।

দালাইলামা লিখেছেন, ‘বিশ্বের প্রত্যেক ধর্মই শান্তি ও সহানুভূতির বার্তা বহন করে। তাই যখন আমরা ধর্মের নামে অন্য কোনো ধর্মাবলম্বীদের ওপর নিপীড়নের খবর পাই তখন মর্মাহত হই। বিশেষ করে মিয়ানমারের মুসলিম সম্প্রদায়ের ওপর সম্প্রতি এ ধরনের ঘটনা ঘটছে।’

সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ