শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

১৩ মার্চ চট্টগ্রামে স্মার্ট কার্ড বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

smart cordচট্টগ্রাম নগরীতে আগামী ১৩ মার্চ বিতরণ হবে ১২ লাখ উন্নতমানের আন্তর্জাতিক মান সম্পন্ন মেশিন রিডেবল জাতীয় পরিচয় পত্র (স্মার্ট কার্ড)। আগামী ৭ মার্চ থেকে স্মার্ট কার্ড বিতরণের জন্য প্রশিক্ষণ দেয়া হবে।

এরপর ১৩ মার্চ এসব কার্ড বিতরণের জন্য সময় নির্ধারণ করা হয়েছে বলে জানান নির্বাচন অফিস।

এছাড়া দ্বিতীয় পর্যায়েও চট্টগ্রামে রবিবার বেলা ১১টার সময় জেলা নির্বাচন অফিসে বন্দর ও ডবলমুড়িং এর (বাকি অংশ) ২৪শ' কার্টুনের মধ্যে ৬ লাখ স্মার্ট কার্ড এসেছে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

এসব স্মার্ট কার্ড গ্রহণের সময় উপস্থিত ছিলেন স্মার্ট কার্ড সরবরাহকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বন্দর থানা নির্বাচন অফিসার মো. আশরাফ হোসেন, ডবলমুড়িং এর দায়িত্বশীল কামাল উদ্দিন, নির্বাচন অফিসের দায়িত্বশীল ব্যক্তি মোজাম্মেল হক, এসএম মহিউদ্দিন, মো. আবুল খায়েরসহ কর্মকর্তা-কর্মচারিরা।

 

আরএফ