রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

অচিরেই নতুন জোট করা হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ershadআগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন জোট হবে বলে জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

আজ সোমবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে টাঙ্গাইলের মধুপুরের এক বিএনপি নেতা ও এক ব্যবসায়ী নেতার জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি রংপুরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে নতুন জোট গঠন করে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি।

এ সময় জাতীয় পার্টিকে দেশের একমাত্র ‘জাতীয়তাবাদী দল’ দাবি করে এরশাদ বলেন, “কারণ আমরা আল্লাহতে বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি এবং সার্বভৌমত্বে বিশ্বাস করি। আমরা সারা দেশে ছড়িয়ে পড়ছি।

তিনি আরও বলেন, “যারা জাতীয় পার্টির পতাকার নিচে আসছেন, তারা আমার হাতকে শক্তিশালী করছেন। আগামী কয়েকদিনের মধ্যেই আমরা নতুন জোট ঘোষণা করব। ”

বর্তমানে দেশে কোনো রাজনীতি নেই বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, “রাজনীতি শুধু বক্তব্য আর পাল্টা বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ। একপক্ষ এক কথা বলছে, আরেক পক্ষ তার বিরুদ্ধে কথা বলছে। এর মধ্যে মানুষ জাতীয় পার্টির কাছে আসছে, এই দলের মধ্যে মানুষ ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। ”

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ