মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

মুফতি হান্নানকে বহনকারী প্রিজন ভ্যানে হামলা, যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

prijon_venফাঁসির দণ্ডপ্রাপ্ত মুফতি আব্দুল হান্নান ও তার সহযোগীদের বহনকারী প্রিজন ভ্যানে হামলার ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় এক যুবককে আটকও করেছে।

সোমবার বিকালে আদালতে হাজিরা শেষে ঢাকা থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেয়ার সময় টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমির সামনে হামলার ঘটনা ঘটে।

ঘটনায় আটক মো. মোস্তফা কামালের (২৫) বাড়ি ময়মনসিংহের তারাকান্দি পাল্লি এলাকায়।

ওসি বলেন, আদালতে হাজিরা শেষে মুফতি হান্নান ও তার সহযোগীদের প্রিজন ভ্যানে করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে আনা হচ্ছিল।

“টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমির সামনে এলে প্রিজনভ্যানটি লক্ষ্য করে পর পর কয়েকটি হাতবোমা নিক্ষেপ করে। এসময় দুটি হাতবোমা বিস্ফোরিতও হয়েছে।”

এআর 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ