মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হরতাল চলছে তিন পার্বত্য জেলায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

25865আওয়ার ইসলাম : পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের ডাকে রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় আজ সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ ও ভর্তিতে পার্বত্য কোটা চালু, সংশোধিত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিলসহ ৮ দফা দাবিতে এ হরতাল ডাকা হয়।

সোমবার সকাল  থেকে হরতাল  চলাকালে শহরের অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরের অধিকাংশ দোকান বন্ধ রয়েছে। কোনো যাত্রীবাহী নৌযান ছেড়ে যায়নি। হরতাল সমর্থনকারীরা বনরুপা, কাঠালতলী, কলেজ গেইটসহ কয়েকটি স্থানে পিকেটিং করতে  দেখা  গেছে।

আইন শৃংখলা রক্ষায় শহরে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরীক্ষার্থী, সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, বিয়ের গাড়ি হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।

রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রশিদ জানান, হরতালে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ  মোতায়েন করা হয়েছে। এ পর্ষন্ত  কোথাও  কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ